ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে ডিজিটাল পন্য ও সেবা সমূহকে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ডিজিটাল লাইফ ষ্টাইল ফেয়ার-২০০৯। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জিম্যাকস্ এর আয়োজনে তিনদিন ব্যাপী এই মেলাটি ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ২৬ জুন থেকে ২৮ শে জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কর্তৃপক্ষ এসব তথ্য জানান।
টেলিকম, আইটি, আইএসপি, ওয়েবসাইট ও সফটওয়্যারসহ আইসিটি খাতের মোট ৬০টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিক্রয় ও প্রর্দশনীর পাশাপাশি মেলার আর্কষণ হিসাবে থাকবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও গেম-শো। এছাড়া কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কুইজের ব্যবস্থা করা হবে। শুধুমাত্র স্কুল ছাএ-ছাত্রীদের জন্য এই মেলায় প্রবেশ একদম ফ্রি।
সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন জিম্যাকস্ এর প্রধান নির্বাহী আব্দুল্লাহ মোঃ তাহের, জিম্যাকস্ এর প্রশাসনিক কর্মকর্তা শেখ রাশীদ হোসেন এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।