০
| ভাল লাগেনি:
০
| ভাল লেগেছে:
৫৬৩
| হিটস্:
০
| রেটিং:
০
| মন্তব্য:
মোবাইলে বাংলা ও ইংরেজিতে ফ্রী তথ্য ও বিনোদনের সম্ভার মোবাইল লাইফ স্টাইল “MyWorld’’ এর উদ্বোধন
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘ডিজিটাল ডিভাইড’ বিমোচনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে ইমোশন দেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীসহ সকল জনগণের কল্যাণ ও আর্থ সামাজিক মান উন্নয়ণের প্রয়াসে চালু করতে যাচ্ছে ইংরেজী ও বাংলায় তথ্য ও বিনোদনের মোবাইল লাইফ স্টাইল “ MyWorld’’। যার মাধ্যমে নামমাত্র রেজিষ্ট্রেশান ফি (মাসিক ২ টাকা) দ্বারা রেজিষ্ট্রেসাণ করে মোবাইল ব্যবহারকারী প্রয়োজনীয় সকল তথ্য পেতে ও বিভিন্ন পণ্য বা সেবা সম্পর্কে মতামত বিনিময় করতে পারবেন। এই প্রযুক্তির মাধ্যমে দেশের জনগনের জন্য বাংলা ও ইংরেজী উভয় ভাষাতে তথ্য বিনিময়, মতামত প্রদান ও নাগরিক সুবিধার চাহিদা মোতাবেক তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ইমোশন অঙ্গীকারবদ্ধ। এই সেবার মাধ্যমে জনগণ খবর, চাকরী, আবহাওয়া, শেয়ার বাজার, বিনোদন, কুইজ, রাশিফল, তথ্য প্রযুক্তি, ভ্রমণ, স্বাস্থ্য, শিক্ষা সহ সময় উপযোগী ও চাহিদা মোতাবেক সকল তথ্য পাবেন। এই সার্ভিস দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসী বাংলাদেশীদের কাছে মুহূর্তে পৌঁছে দেবে কাঙ্খিত তথ্য ও বিনোদন বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই । এছাড়াও থাকবে m-Governance সার্ভিস অর্থাৎ বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও সংস্থার নাগরিক তথ্য ও সেবা । সমগ্র বিশ্বের বাংলাভাষী মানুষ মোবাইলে ইন্টারনেটে নামমাত্র ডাটা বা্রাউজিং চার্জে এ সুবিধা উপভোগ করবেন। বাংলাদেশে বিভিন্ন মোবাইল কোম্পানীর ডাটা চার্জ প্রতি হাজার অক্ষরের জন্য দেড় থেকে দুই পয়সা মাত্র।
দেশের জনগনের কাঙ্খিত জনকল্যাণ মূলক এই সেবার বহুল প্রচার ও নতুন প্রযুক্তির কার্যক্রম সম্পর্কে জনগণ কে অবহিত করার লক্ষ্যে ইমোশন আগামী ০৩ জুন ,২০০৯ রোজ বুধবার বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। উক্ত সাংবাদিক সন্মেলনে “MyWorld’’ সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন উক্ত মোবাইল লাইফ স্টাইলের প্রবর্তক ও সফল সফটওয়্যার নির্মাতা দেশের বিশিষ্ট তথ্য প্রযুক্তি ব্যাক্তিত্ব জনাব সালেহ জিল্লুর রহমান।
উক্ত সাংবাদিক সম্মেলনে আপনার পাঠকপ্রিয় ম্যাগাজিনের একজন রিপোর্টার ও একজন ফটোগ্রাফার প্রেরণ করে অত্যাধুনিক এই প্রযুক্তি সম্পর্কে আপনার স্বনামধন্য ম্যাগাজিনের পাঠকগনকে অবহিত করার জন্য বিশেষ অনুরোধ জানাচিছ।
আপনার ঐকান্তিক সহযোগিতা এবং জনকল্যাণ মূলক কর্মকান্ডই এদেশের মানুষের সামনে উন্মুক্ত করবে ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনার এক নতুন দিগন্ত।