আগামী ১৫-১৮ নভেম্ববর মিশরের শার্ম এল শেখ-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক (আইজিএফ) এর চতুর্থ বার্ষিক সভা। আর এই চতুর্থ সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ কমপিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হয় কনসালটেশন সভা। উক্ত সভার প্রারম্ভে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশন-এর প্রধান নির্বাহী (বিএনএনআরসি) এ. এইচ. এম বজলুর রহমান অনুষ্ঠানে যোগদান করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তীতে আলোচনার বিষয়বস্তু ‘ইন্টারনেট গভর্নেন্স’-এর ইতিহাসের ওপর স্বল্প পরিসের আলোপাত করেন এবং বলেন আমাদের দেশে অবিলম্বে ইন্টারনেট গভর্নেন্স এবং ডব্লিউএসআইএস বাস্তবায়নের একটি সম্বিত উদ্যোগের আশা ব্যক্ত করেন। কনসালটেশন সভার সভাপতি দায়িত্ব পালন করেন সংসদ সদস্য খাদ্য ও দুর্যোগ ও মানীয় চেয়ারম্যান সসংসদীয় স্থায়ী কমিটি ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক মন্ত্রনালয় জনাব হাসানুল হক ইনু এমপি ও সঞ্চালকের দায়িত্ব পালন করে মানীয় সংসদ সদস্য ড. আকরাম এইচ. চৌধুরিকে এমপি।
মানীয় সংসদ সদস্য ড. আকরাম এইচ. চৌধুরিকে এমপি বলেন যে আজকের সফল আলোচনার মাধ্যমে একটি সমাধান বের হয়ে আসবে যার বিষয়বস্তু আমরা আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরতে পারব।

এ কনসালটেশন সভায় দুটি গুরুত্বপূর্ন প্রবন্ধ উপস্থাপন করা হয়। ইন্টারনেট গভর্নেন্সের আন্তজার্তিক প্রেক্ষাপট শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইনডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও কমপিউটার বিভাগের প্রভাষক মো: সাইফুদ্দিন খালিদ (বক্তব্য শুনতে এখানে ক্লিক করুন) এবং ইন্টারনেট গভর্নেন্সের বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের তারেক বরকতউল্লাহ্ (বক্তব্য শুনতে এখানে ক্লিক করুন)। এর পর উক্ত দুটি প্রবন্ধের ওপর বিশ্লেষনাত্মক আলোচনা করেন স্পিসোভিশন-এর প্রধান নির্বহী টিআইএম নুরুল কবির। তিনি চমৎকার একটি পরিসংখ্যানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ রূপরেখা বর্ননা করেন (বক্তব্য শুনতে এখানে ক্লিক করুন)।তিনি আরো বলেন যে, সরকার ও প্রাইভেট, বিভিন্ন সেক্টরের সমন্বয়ের মাধ্যমে কাজের ব্যাপারে গুরুত্ব দেন এবং বিশেষ করে সকারের ভূমিকা ও দায়িত্বের কথাও উল্লেখ করেন। তিনি আরো বলেন যে আমাদের কিধরনের সুযোগ বা দুর্বলতা আছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার । বিশেষ করে বাংলাদেশকে সত্যিকারের ডিজিটাল দেশ হিসেবে পরিনত করতে হলে একশন প্লান।
আদার ভিশন কমিউনিকেশ-এর তারেক আহমেদ বাংলাদেশের সরকারী ওয়েসাইটগুলোতে তথ্যের স্বল্পতার কথা উল্লেখ করেন এবং ইন্টারনেটে বাংলা ভাষার গুত্বের কথা উল্লেখ করেন যাতে করে বাংলা ভাষাভাষির মানুষ সহজে উপকৃত হতে পারেন।এইচ ডেটাপ্রোডাক্ট ড. সৈয়দ আবদুস সত্তার, টপ ডোমেই নেমস গুরুত্বের কথা উল্লেখ করেন। ডিনেট-এর আতিক জামান প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ব্যবহারের কথা প্রতি গুরুত্বের ক্ষেত্রে ইন্টারনেটের দামের প্রতি বন্ধকতার কথা বলেন।
বিডি কম-এর সুমন আহমেদ রুট সার্ভার মিরর-এর গুরুত্বের পাশাপাশি ইন্টারনের স্বচেনতার বৃদ্ধির ক্ষেত্রে দেশি কন্টেন্ট-এর গুরুত্ব দেন এছাড়া ইন্টারনেট পেমেন্টের কথাও উল্লেখ করেন্ এবং এটাও আশা করেন আইজিএফ-এর সকল আলোচনা যে লাইভ ওয়েভকাস্ট করা হয়। ইন্টারনেট কে নিয়ন্ত্রন না করে এর একটা গাইডলাইনের দিকে গুরুত্ব দেওয়া।
দোহা টেক-এর প্রেসিডেন্ট শামসুদ্দোহা ইনটেকচুয়াল প্রোপার্টির দিকে বিশেষ জোর দেন তিনি বলেন যে আইসিএএএনকে অধিকতর গণতন্ত্রায়ন করা হচ্ছে।
ড্যাফোডিল কমপিউটার্স-এর চেয়ারম্যান সবুর খান বিভিন্ন সমন্বয়ের পাশাপাশি সকরারের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকার প্রতি বিশেষ জোর দেন।
কনসালটেশন সভার সভাপতি সংসদ সদস্য খাদ্য ও দুর্যোগ ও মানীয় চেয়ারম্যান সসংসদীয় স্থায়ী কমিটি ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক মন্ত্রনালয় জনাব হাসানুল হক ইনু এমপি বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ আমি সরকারের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানের অনুরোধ করব। আপনাদের আয়োজন আন্তর্জাতিক তথ্য জগতে প্রবেশে একটি বিশেষ ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
এ আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাকম লিমিটেড-এর প্রধান নির্বাহী মোহাম্মদ আমিনুল হাকিম, টেলনেট কমিউনিকেশন-এর প্রধান নির্বাহী এস. এম. আলতাফ হোসাইন, স্পিনোভাসন-এর প্রধান নির্বাহী টি. আই. এম. নূরুল কবির, ড্যাফোডিল কমপিউটার-এর নির্বাহী পরিচালক মোঃ সবুর খান, সোম কমপিউটারস-এর নির্বাহী পরিচালক আফরোজা হক রিনা, দোহাটেক-এর প্রেসিডেন্ট এ. কে. এম. শামসুদোহা এবং আইজিএফ-এর সেক্রেটারী জেনারেল এম.এ হক অনু প্রমূখ।
জাতিসংঘ ইন্টারনেট গভর্নেন্স (আইজিএফ) বিষয়ক চতুর্থ বার্ষিক সভাকে সামনে রেখে বাংলাদেশ কমপিউটার কাউন্সিলে অনুষ্ঠিত কনসালটেশন সভা মাসিক কমপিটার জগৎ, বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশন, সেন্টার ফর ই-পার্লামেন্ট স্টাডিজ এবং জে. এ. এন অ্যাসোসিয়েটস যৌথভাবে এ আলোচনা সভার আয়োজনে করে । কমপিটার জগৎ ওয়েব পোর্টালে (www.comjagat.com) অনুষ্ঠানটি সরারসি ওয়েবকাস্ট করা হয়।