০
| ভাল লাগেনি:
০
| ভাল লেগেছে:
২৯৭
| হিটস্:
০
| রেটিং:
০
| মন্তব্য:
‘ফিফা ১০’ গেমিং প্রতিযোগিতা
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইউল্যাব কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের যৌথ উদ্যোগে আগামী ১০ ও ১১ জুলাই ইউল্যাব অডিটোরিয়ামে আয়োজন করতে যাচ্ছে ‘মোজো-আসুস ফিফা ১০ চ্যাম্পিয়ানশিপ’। মূলত, ‘ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১০’-এর শেষ দিনে সব ফুটবলপ্রেমী এবং ফিফা গেমারদের মিলন ঘটাতেই এ উদ্যোগ।
এ গেমিং প্রতিযোগিতায় অংশনেয়ার জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। ইউল্যাবে এসে ১৫০ টাকার দিয়ে রেজিস্ট্রশন করা যাবে। অনলাইন রেজিস্ট্রেশনবিষয়ক বিস্তারিত তথ্য জানা যাবে www.ulab.edu.bd/fifa10 সাইটটির থেকে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৮ই জুলাই। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে নগদ টাকা ও ক্রেস্ট। প্রতিযোগিতার কারিগরী সহায়তায় থাকছে গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি., মিডিয়া সহযোগী হিসেবে থাকছে একুশে টেলিভিশন, রেডিও আমার, কম্পিউটার জগৎ, comjagat.com, www.rocking24.com।