• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > মোবাইল এবং পিএসটিএনের সব ধরনের কলচার্জ পুনর্নির্ধারণ করেছে বিটিআরসি
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৫-০৩
রেটিং: ০ মন্তব্য:
মোবাইল এবং পিএসটিএনের সব ধরনের কলচার্জ পুনর্নির্ধারণ করেছে বিটিআরসি

কমপিউটার জগৎ রিপোর্ট

মোবাইল ফোন এবং পিএসটিএনের সব ধরনের কলচার্জ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে এক মোবাইল বা বেসরকারি ফোন কোম্পানি (পিএসটিএন) থেকে অন্য অপারেটরের কাছে কল করলে প্রতি মিনিট সর্বনিম্ন ৬৫ পয়সা এবং একই অপারেটরের গ্রাহকদের মধ্যে কল করলে সর্বনিম্ন ২৫ পয়সা কলচার্জ নেয়া যাবে। আগে এ কলচার্জ ছিল সর্বোচ্চ ২ টাকা মিনিট। এবার সর্বোচ্চ কোনো কলচার্জ নির্ধারণ করা হয়নি।

এদিকে মোবাইল ফোন অপারেটর এবং পিএসটিএনের আমত্মঃসংযোগ চার্জ প্রতি মিনিট ৩৬ পয়সা থেকে অর্ধেকে কমিয়ে এনে ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। ২৬ মার্চ থেকে এ কলচার্জ কার্যকর হয়েছে। মোবাইল ফোন অপারেটররা বলেছেন, মোবাইলের কলচার্জ কমিয়ে দেয়ায় অবৈধ কল টারমিনেশন আরো বাড়বে। তাই সরকার রাজস্ব হারাবে। তবে পিএসটিএন অপারেটররা বলেছেন, আমত্মঃসংযোগ চার্জ কমিয়ে দেয়ায় তারা খুশি। তারা এখন কলচার্জ কমাতে পারবেন।

২০০৭ সালের ২৬ জুলাই বিটিআরসি মোবাইল এবং পিএসটিএনের কলচার্জ নির্ধারণ করেছিল। দুই বছর পর এ চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে। দেশে এখন ৪ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক রয়েছে। পিএসটিএন গ্রাহক ৩০ লাখের মতো।
খবরের ছবিগুলো