Computer Jagat Portal-News Details-স্কাইপিকে ৮.৫ বিলিয়ন ডলারে কিনে নেবে মাইক্রোসফট
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > স্কাইপিকে ৮.৫ বিলিয়ন ডলারে কিনে নেবে মাইক্রোসফট
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১-০৫-১০
রেটিং: ০ মন্তব্য:
স্কাইপিকে ৮.৫ বিলিয়ন ডলারে কিনে নেবে মাইক্রোসফট
মাইক্রোসফট এখন স্কাইপি টেকনলজি এসএ কে কিনে নেবার জন্য পরিকল্পনা করছে। প্রতিষ্ঠান দুইটি এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। মাইক্রোসফট স্কাইপি কে ৮.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিবে।
মাইক্রোসফট এখন পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার উৎপাদনকারী। অন্যদিকে স্কাইপি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কলিং সার্ভিস। সমগ্র বিশ্বে স্কাইপি ব্যবহারকারীর সংখ্যা ৬৬.৩ কোটি।
স্কাইপি কে কিনে নেবার পিছনে মাইক্রোসফটের মূল উদ্দেশ্য হল অনলাইন অ্যাডভারটিজিং এ গুগলের সাথে পাল্লা দেয়া। স্কাইপি এর বিশাল ব্যবহারকারী মাইক্রোসফটের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় বাজার সৃষ্টি করতে পারবে।
মাইক্রোসফটের ইতিহাসে এটি অন্যতম ব্যয়বহুল অ্যাকুইজিশন। ২০০৭ সালে মাইক্রোসফট ৬ বিলিয়ন ডলারের বিনিময়ে অ্যাকুয়ান্টিভ কে কিনে নেয়।
Microsoft to Acquire Skype for $8.5 Billion

সূত্রঃ ব্লুমবারগ
http://www.bloomberg.com/news/
খবরের ছবিগুলো