• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > চট্টগ্রামে আজ থেকে তিনদিনের ল্যাপটপ মেলা শুরু
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৫-২১
রেটিং: ০ মন্তব্য:
চট্টগ্রামে আজ থেকে তিনদিনের ল্যাপটপ মেলা শুরু
আজ থেকে চট্টগ্রামের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ল্যাপটপ ফেয়ার, চট্টগ্রাম-২০০৯। ২৮ এপ্রিল বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত ‘ডিক্লেয়ারেশন টু মিডিয়া’ শীর্ষক এক আয়োজনে মেকার কমিউনিকেশন এই ঘোষণা দেয়া হয়েছিল। অনুষ্ঠানে ল্যাপটপ ফেয়ার, চট্টগ্রাম-২০০৯ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।

মেলার আয়োজন সম্পর্কে মুহম্মদ খান বলেন, বাংলাদেশে ল্যাপটপ মেলার প্রবক্তা মেকার কম্যুনিকেশন আয়োজিত এ পর্যন্ত তিনটি সফল ল্যাপটপ মেলার একটি ছিলো ২০০৮ সালে আয়োজিত চট্টগ্রামের ‘ল্যাপটপ পোর্ট ২০০৮’। সে মেলায় চট্টগ্রামের জনসাধারণের ল্যাপটপের প্রতি আগ্রহ এবারের ল্যাপটপ মেলা আয়োজনে মেকারকে উদ্বুদ্ধ করেছে।

তিনি জানান, এবারের ল্যাপটপ ফেয়ারের নির্ধারিত চারটি কো-স্পন্সরের জন্য এরই মধ্যে বেনকিউ, আসুস এবং পশ-বুক তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। অবশিষ্ট একটি কো-স্পন্সর এর জন্য একাধিক ল্যাপটপ ব্রান্ড তাদের আগ্রহ প্রকাশ করেছে। টাইটেল স্পন্সর প্রসঙ্গে তিনি জানান, দু’টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এবং একটি ব্যাংক এক্ষেত্রে তাদের আগ্রহ প্রকাশ করেছে। এ সপ্তাহের মধ্যেই টাইটেল স্পন্সরের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে আশা করা যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলায় মোট দশটি প্যাভিলিয়ন এবং ১০টি স্টল থাকবে। মেলায় কম্প্যাক, এপল, হাসি, ফুজিৎসু, ডেল, এইচপি, গিগাবাইট, আসুস, লেনোভো, তোশিবা, এসআর, গ্রেট ওয়াল, পশ-বুক, ডিলাক্স এবং বেনকিউসহ সর্বোচ্চ সংখ্যক ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে।

মেলা উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপে বিশাল অংকের ছাড়সহ প্রায় প্রতিদিনই নিত্যনতুন বিনোদনমূলক অনুষ্ঠান থাকছে। মেলার রেডিও পার্টনার হিসেবে ‘রেডিও ফূতি’ এবং অনলাইন নিউজ পার্টনার হিসেবে ‘বিডি নিউজ টুয়েন্টিফোরডটকম’ তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
খবরের ছবিগুলো