• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > আন্তর্জাতিক কলসংক্রান্ত নীতি পরিবর্তন করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৫-২৪
রেটিং: ০ মন্তব্য:
আন্তর্জাতিক কলসংক্রান্ত নীতি পরিবর্তন করা হবে : বিটিআরসি চেয়ারম্যান

কমপিউটার জগৎ রিপোর্ট \

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা আন্তর্জাতিক কলসংক্রান্ত ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকমিউনিকেশন্স (আইএলডিটিএস) নীতি পরিবর্তন করা হবে। এই নীতির যে দুর্বল দিকগুলো রয়েছে, সেগুলো সংশোধন করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে নীতিটি পুনর্বিবেচনা করার জন্য একটি কমিটি করা হয়েছে। তা ছাড়া কিছু সংশোধন করে টেলিযোগাযোগ সংক্রান্ত বিলটি আগামী সংসদ অধিবেশনে অনুমোদনের জন্যকাজ চলছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

তিনি বলেন, আইএলডিটিএস নীতি অনেক ক্ষেত্রে তথ্য যোগাযোগের সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। এজন্য বিটিআরসিতে একটি কমিটি কাজ করছে। এরপর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দেবে। এই নীতিতে যে সংশোধন আনা হচ্ছে তাতে ভিওআইপি ব্যবহার করে আন্তর্জাতিক কল আদানপ্রদানে আরো বেশি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হতে পারে বলে জানান চেয়ারম্যান।
খবরের ছবিগুলো