হোম >
আইটি খবর > গুগল অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা কোন ভাবেই ঠেকান যাবেনা
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
গুগল অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা কোন ভাবেই ঠেকান যাবেনা
গুগলের অ্যান্ড্রয়েড এর জনপ্রিয়তা এখন দিন দিন বাড়ছে এবং মাইক্রোসফট, অ্যাপল এখন প্রাণপণ চেষ্টা করছে কিভাবে অ্যান্ড্রয়েডকে ঠেকিয়ে রাখা যায় এবং এ কাজে তাদের প্রধান অস্ত্র হচ্ছে প্যাটেন্ট কপিরাইট। অতি সম্প্রতি অ্যাপল, মাইক্রোসফট প্যাটেন্ট
কনসোরটিয়াম মিলে গুগলকে নরটেল এর প্যাটেন্ট কেনা থেকে বিরত রাখতে সমর্থ হয়েছে।
কিন্তু গুগলের বর্তমান সিইও ল্যারি পেজ বলছেন ভিন্ন কথা। তার মতে অ্যান্ড্রয়েড প্রতিযোগীরা প্যাটেন্ট কপিরাইট নিয়ে তেমন কোন সমস্যার সৃষ্টি করতে পারবেনা। তিনি আরো বলেন যে, প্রতিযোগীদের প্রচেষ্টা স্বত্বেও গুগল অ্যান্ড্রয়েডের উত্থান ঠেকান যাবেনা। গুগলের ত্রৈমাসিক ফিনান্সিয়াল রিপোর্ট পেশ করার সময়ে তিনি এই কথা বলেন।
ল্যারী পেজ আরো বলেন যে, গুগল শুধু প্যাটেন্ট কেনার চাইতে নিজেরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করে তার কপিরাইট করতে বেশী ইচ্ছুক। শুধু পয়সা খরচ করে প্যাটেন্ট কেনার কোন স্বার্থকতা নেই।
গুগল অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা এখন দিন দিন বাড়ছে। গুগল দাবি করেছে যে, প্রতিদিন সমগ্র বিশ্বে ৫ লক্ষ পঞ্চাশ হাজার অ্যান্ড্রয়েড ডিভাইস চালু হচ্ছে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর বর্তমান সংখ্যা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার। বিগত তিন মাসে গুগল ৯ বিলিয়ন ডলার আয় করেছে।
সূত্রঃ ইউ.কে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস
http://uk.ibtimes.com/articles/180751/20110715/google-android-smartphone-smartphones-tablet-tablets-apple-iphone-ipad-ios.htm