Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > এবার ট্যাবলেট পিসি বাজারে ছাড়ল লেনোভো
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১-০৭-২০
রেটিং: ০ মন্তব্য:
এবার ট্যাবলেট পিসি বাজারে ছাড়ল লেনোভো
বিশ্ববিখ্যাত টেকনোলজি কোম্পানি লেনোভো আজকে (জুলাই ২০, ২০১১) তারিখে তাদের নতুন ট্যাবলেট পিসি উন্মোচন করল। ট্যাবলেট পিসি দুটি হলো- লেনোভো থিঙ্কপ্যাড এবং আইডিয়াপ্যাড কে১। ট্যাবলেট পিসি দুইটি দুই ধরণের ব্যবহারকারীদের জন্য ছাড়া হয়েছে।

উভয় মডেলের ট্যাবলেট পিসিতেই আছে অ্যান্ড্রয়েড ৩.১ ওএস, ১ গিগা হার্জ এনভিডিয়া টেগ্রা২ প্রসেসর, ১ জিবি মেমোরি, এবং ১০.১ ইঞ্চির ১২৮০ বাই ৮০০ রেজোল্যুশনের ডিসপ্লে এবং উভয় ট্যাবলেট পিসির সর্বনিম্ন দাম হাচ্ছে ৫০০ ডলার। তবে থিঙ্কপ্যাড ট্যাবলেট পিসির স্টোরেজ হচ্ছে ১৬ জিবি এবং আইডিয়াপ্যাড কে১ এর স্টোরেজ ক্ষমতা হচ্ছে ৩২ জিবি।

আজকে থেকে আইডিয়াপ্যাড কে১ আজকে থেকে বাজারে ছাড়া হবে এবং থিঙ্কপ্যাড আগস্ট মাস থেকে বাজারে ছাড়া হবে। লেনোভো আইডিয়াপ্যাড কে১ এর ওজন হচ্ছে ১.৬৫ পাউন্ড এবং এটি ল্যান্ডস্কেপ মোডে ভাল কাজ করে। ট্যাবলেটটিতে আছে
মাইক্রোএইচডিএমআই পোর্ট, হেডফোন জ্যাক, ডকিং পোর্ট, মাইক্রোএসডি কার্ড, ভলিউম বাটন, এবং স্ক্রিন রোটেশন লক। এর সামনে আছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

অন্যদিকে থিঙ্কপ্যাড এর ওজন হচ্ছে ১.৫৭ পাউন্ড। এতে আছে মাইক্রোএসডি কার্ড স্লট, ডকিং পোর্ট, ইউএসবি পোর্ট। থিঙ্কপ্যাড পেন ডিজিটাইজার সাপোর্ট করে থাকে।

সূত্রঃ পিসি ওয়ার্ল্ড
http://www.pcworld.com/article/236063/hands_on_with_lenovos_thinkpad_and_ideapad_tablets.html
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর