হোম >
আইটি খবর > স্বাস্থ্য বিভাগের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম শুরু
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
স্বাস্থ্য বিভাগের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম শুরু
কমপিউটার জগৎ রিপোর্ট -
কুমিল্লার সিভিল সার্জন অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫ এপ্রিল স্বাস্থ্য বিভাগের ‘ডিজিটাল বাংলাদেশ’ কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া দিনাজপুর এবং ঢাকা সিভিল সার্জন অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভিডিও কনফারেন্সে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন ও পরিচালক এমআইএস অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। কুমিল্লা সিভিল সার্জন অফিসে এ ভিডিও কনফারেন্সে অংশ নেন সিভিল সার্জন ডা. মো: শামসুল হক, ডিসিএস ডা. সমীর কামিত্ম সরকার ও ডা. মো: আজিজুর রহমান সিদ্দিকী।