হোম >
আইটি খবর > শুরু হয়ে গেলো নর্থ সাউথ ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের বার্ষিক অনুষ্ঠান “এনএস ইউ আই টি এক্সপো ২০১১”
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
শুরু হয়ে গেলো নর্থ সাউথ ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের বার্ষিক অনুষ্ঠান “এনএস ইউ আই টি এক্সপো ২০১১”
গতকাল ২৭ নভেম্বর ২০১১ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের বার্ষিক অনুষ্ঠান “এনএস ইউ আই টি এক্সপো ২০১১” এর উদ্বোধন হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো ভিসি এস এ এম খায়রুল বাশার। বিভিন্ন আইটি ফার্ম এবং হার্ডওয়্যার ও সফটওয়ার কোম্পানী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এসব কোম্পানীর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইন্টেল জি. মাস্ক, আলোহাইসোপি, ক্যাস্পারস্কাই, এইচ পি, দোয়েল ইত্যাদি। এছাড়াও আয়োজন করা হয় আইটি বিষয়ক ওয়ার্কসপ ও সেমিনার এবং সাইবার এথলেটিক্স। সাইবার এথলেটিক্স ২০১১ ছিল এই বছরের সবচেয়ে বড় গেমিং কম্পিটিশন, কম্পিটিশন হয় ফিফা ১১ নীড ফরস্পীড মোস্ট ওয়ান্টেড, কাউন্টার স্ট্রাইক এবং ডটা এই চারটা গেম এর মধ্যে। এন এস ইউ কম্পিউটার ক্লাব ১৯৯৪ সাল থেকে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটির আযোিজন করে আসছে। এই অনুষ্ঠানটি চলবে ২৯ নভেম্বর ২০১১ সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত।