ডেলের দুটি নতুন মডেলের এলসিডি মনিটর বাজারে ছেড়েছে গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি.।
জি২৪১০ : এই মডেলের ২৪ ইঞ্চির প্রশস্ত পর্দার ফ্ল্যাট প্যানেল এলসিডি মনিটরটির রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০, কন্ট্রাস্ট রেশিও ১০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/১৬০ ডিগ্রি। এতে রয়েছে ডিভিআই এবং ভিজিএ ইনপুট। দাম ২৪ হাজার টাকা।
এস১৯০৯ডবি¬উ : ১৮.৫ ইঞ্চি প্রশস্ত পর্দার ফ্ল্যাট প্যানেল এই এলসিডি মনিটরটির ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ১০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল, ১৬০ ডিগ্রি/১৭০ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল, ১টি ভিজিএ। দাম সাড়ে ১০ হাজার টাকা।
যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩০ ।