হোম >
আইটি খবর > বেসিস ফ্রিল্যান্সার এওয়ার্ডের জন্য নিবন্ধন শুরু
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
বেসিস ফ্রিল্যান্সার এওয়ার্ডের জন্য নিবন্ধন শুরু
ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশ এসাসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজন করছে ফ্রিল্যান্সার এওয়ার্ড। যারা নিজস্ব মেধা ও দক্ষতার মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিল্পে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখার সাথে সাথে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে এবং তরুণদের মাঝে প্রেরণা যোগাচ্ছে তাদের সম্মাননা জানানোই এই এওয়ার্ডের উদ্দেশ্য। আগামী ২৬ ফেব্রুয়ারি একটি গ্রান্ড এওয়ার্ড নাইটের মাধ্যমে দশ জন ফ্রিল্যান্সারকে এই পুরুস্কার প্রদান করা হবে। এছাড়াও বেসিস এর ওয়েব সাইটে নাম প্রকাশ করা হবে। আগ্রহীদের আগামী ২৫ জানুয়ারী ২০১২ এর মধ্যে রেজিষ্ট্রেশনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য যে, গত বছর বেসিসের উদ্যোগে প্রথমবার ফ্রিল্যান্সার এওয়ার্ড শুরু হয় এবং পরবর্তীতে ফ্রিল্যান্সারদের মধ্যে এই এওয়ার্ডটি জনপ্রিয় হয়ে ওঠে।
বিস্তারিত জানতে: www.softexpo.com.bd
(প্রেসবিজ্ঞপ্তি)