হোম >
আইটি খবর > সব শিক্ষা প্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় আনতে হবে: টেলিযোগাযোগমন্ত্রী
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
সব শিক্ষা প্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় আনতে হবে: টেলিযোগাযোগমন্ত্রী
কমপিউটার জগৎ রিপোর্ট -
টেলিযোগাযোগ খাতকে আরো আধুনিক ও দ্রুতগতিসম্পন্ন করে গ্রাম-গঞ্জের স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওতায় আনতে হবে। এর ফলে শিক্ষার্থীরা ইন্টারনেট সুবিধা ভোগ করে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ৯ এপ্রিল এরিকসনের উদ্যোগে বিটিসিএল মিলনায়তনে মোবাইলে থ্রিজিপ্রযুক্তির সুবিধার ওপর পেপার উপস্থাপন শেষে কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতা করার সময় একথা বলেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান মাসিক ইন্টারনেট চার্জ ৫০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকায় আনার নির্দেশ দেন। টেলিযোগাযোগ সচিব সুনীল কাম্তস্ত বোস, বিটিসিএলের এমডি খাবিরুজ্জামান ও টেলিটকের এমডি মুজিবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।