হোম >
আইটি খবর > ইন্টারনেট ব্ল্যাক-আউটের চাপে আমেরিকার নীতি-নির্ধারকদের মত পরিবর্তন
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ইন্টারনেট ব্ল্যাক-আউটের চাপে আমেরিকার নীতি-নির্ধারকদের মত পরিবর্তন
ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটের আন্দোলনের চাপে অ্যান্টি-পাইরেসি বিল Stop Online Piracy Act (SOPA) এবং Protect IP Act (PIPA) নিয়ে আমেরিকার নীতি নির্ধারকরা এখন নতুন করে ভাবতে শুরু করেছেন। অনেক কংগ্রেস সদস্য যারা এই বিলের প্রতি সমর্থন জানিয়েছেন এখন তাদের সুর বদলে ফেলেছেন।
গতকাল উইকিপিডিয়া সহ বিশ্বের ৭৫,০০০ ওয়েবসাইট এই আন্দোলনে অংশ নেয়। তারা সবাই মিলে ইন্টারনেট ব্ল্যাক-আউটে অংশ নেয়। উইকিপিডিয়ার ভাষ্য মতে সমগ্র বিশ্বের ১৬২ মিলিয়ন লোক তাদের ব্ল্যাক-আউট পেজ দেখেন এবং ৮ মিলিয়ন আমেরিকান ভিজিটর কংগ্রেসের প্রতিনিধিদের খোঁজ করেন। একই সাথে ১২০০০ লোক উইকিপিডিয়া ফাউণ্ডেশনের ব্লগ পোস্টে মন্তব্য করে।
অন্যদিকে লস এঞ্জেলস টাইমস এর ভাষ্যমতে ৪.৫ মিলিয়ন লোক গুগলের SOPA এবং PIPA বিরোধী পিটিশনে স্বাক্ষর করে। একই সাথে SopaStrike.com এবং AmericanCensorship.org থেকে ৩,৫০,০০০ ই-মেইল কংগ্রেস প্রতিনিধিদের কাছে প্রেরণ করা হয়।
রিপাবলিকান সেনেটর রয় ব্রান্ট, লি টেরি, সহ বেশ কয়েকজন কংগ্রেস প্রতিনিধি যারা SOPA এবং PIPA কে সমর্থন করেছিলেন তারা তাদের মত বদলে ফেলেন।
সূত্রঃ সিএনএন
http://edition.cnn.com/2012/01/19/tech/sopa-blackouts/?hpt=hp_bn3