হোম >
আইটি খবর > স্যামসাং সেটসহ দুটি প্যাকেজ ছেড়েছে গ্রামীণফোন
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
স্যামসাং সেটসহ দুটি প্যাকেজ ছেড়েছে গ্রামীণফোন
গ্রামীণফোন দিচ্ছে স্যামসাং সেটসহ সংযোগের দুটি প্যাকেজ। সি১৪০ সেট সংযোগসহ ২ হাজার ৭৯৯ টাকা এবং ই২৫০ সেট সংযোগসহ দেয়া হচ্ছে ৬ হাজার ৭৯৯ টাকায়। সি১৪০ সেটে ৫০০ টাকার টকটাইম ফ্রি, যা দেয়া হবে ৫০ টাকা করে ১০ মাসে। ই২৫০ সেটে দেড় হাজার টাকার টাকটাইম ফ্রি, যা দেয়া হবে প্রতিমাসে ১৫০ টাকা করে। একই সঙ্গে মাসে ১০ মেগাবাইট করে ফ্রি ইন্টারনেট ব্রাউজিং করা যাবে ১০ মাস পর্যন্ত। ফ্রি সুবিধা পেতে প্যাকেজ কেনার পর ৪৭২৪ নম্বরে কল করতে হবে। সি১৪০ সেটের ক্ষেত্রে ফ্রি টাকটাইমের মেয়াদ ৭ দিন এবং ই২৫০-এর ক্ষেত্রে ১৫ দিন। মাসে ন্যূনতম ১০০ টাকা (সি ১৪০) এবং ৩০০ টাকার (ই২৫০) টাকটাইম ব্যবহার করলেই ফ্রি সুবিধা পাওয়া যাবে। কথা বলা যাবে যেকোনো জিপি নম্বরে ।