Computer Jagat Portal-News Details-ব্যবসায়ীদের জন্য এসেছে ফুজিতসু স্টাইলিস্টিক এম৩৫০/সিএ২ ট্যাবলেট পিসি
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > ব্যবসায়ীদের জন্য এসেছে ফুজিতসু স্টাইলিস্টিক এম৩৫০/সিএ২ ট্যাবলেট পিসি
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০২-০৬
রেটিং: ০ মন্তব্য:
ব্যবসায়ীদের জন্য এসেছে ফুজিতসু স্টাইলিস্টিক এম৩৫০/সিএ২ ট্যাবলেট পিসি
ফুজিতসু কোম্পানী অতিসম্প্রতি ব্যবসায়ীদের জন্য নতুন ট্যাবলেট পিসি অবমুক্ত করেছে। ফুজিতসু স্টাইলিস্টিক এম৩৫০/সিএ২ নামের এই ট্যাবলেট পিসিটিতে আছে ৭ ইঞ্চির ১০২৪ বাই ৬০০ রেজল্যুশনের ডিসপ্লে। এই ট্যাবলেট পিসিটির ওজন ৪২০ গ্রাম।
এই ট্যাবলেট পিসিটিতে আরও আছে ১গিগা হার্জ ফ্রিস্কেল আইএমএক্স প্রসেসর। এতে আছে ৫১২মেগাবাইট ডিডিআর৩ র‍্যাম, ৮জিবি ইন্টার্নাল স্টোরেজ, মিনি এইচডিএমআই পোর্ট, মাইক্রো এসডি স্লট, এবং ব্লু-টুথ ২.১।
এই ট্যাবলেট পিসিটির বৈশিষ্ট্য হচ্ছে এতে খুবই তাড়াতাড়ি স্টার্ট করা যায় এবং ব্যবহারকারীরা নিউমেরিক কি-প্যাড, কোয়ার্টি কি-বোর্ড, এবং হাতের লেখার মাধ্যমে ইনপুট দিতে পারে।
এই ট্যাবলেট পিসিটি অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড সাপোর্ট করে। প্রাথমিকভাবে ট্যাবলেট পিসিটি জাপানে ছাড়া হবে এবং এর দাম রাখা হবে ৩৪,৮০০ ইয়েন। বিশ্বের অন্যান্য বাজারে কখন ছাড়া হবে সে সম্পর্কে ফুজিতসু এখনো কিছুই বলে নি।
সূত্রঃ এনগ্যাজেট
http://www.engadget.com/2012/02/04/fujitsu-announces-stylistic-android-tablet-for-taking-care-of-bu/
খবরের ছবিগুলো