Computer Jagat Portal-News Details-ইন্টারনেট বিপর্যয়ের হুশিয়ারি
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > ইন্টারনেট বিপর্যয়ের হুশিয়ারি
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০২-০৮
রেটিং: ০ মন্তব্য:
ইন্টারনেট বিপর্যয়ের হুশিয়ারি

ব্রিটেনের ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে এ বছর লন্ডন অলিম্পিকের সময় ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়তে পারে, মোবাইল ফোন ব্যবহারে সমস্যা হতে পারে। অধিকসংখ্যক মানুষ একই সময়ে ইন্টারনেট ব্যবহার করায় এই সমস্যা তৈরি হতে পারে। গেম কমিটির ওয়েবসাইটে এ কথা প্রকাশ করা হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে আইএসপি ডাটা ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করতে পারে। অবশ্য আইএসপিগুলো এখনও বিষয়টি নিশ্চিত করেনি। মোবাইল ফোনের ব্যবহারেও সীমাবদ্ধতা আসতে পারে। একদিকে সরকার বলছে যানবাহনের চাপ কমাতে মানুষ যেন ঘরে বসে কাজ করে, অন্যদিকে সেটা করলে ইন্টারনেটের ওপর চাপ বাড়ার সম্ভাবনা। উল্লেখ্য, অলিম্পিক অনুষ্ঠিত হবে এ বছর জুলাইয়ের ২৭ থেকে আগস্ট ১২ তারিখ।
খবরের ছবিগুলো