English
বাংলা
English
বাংলা
হোম > খবর > বিএফইএস’কে ৫৪ হাজার ডলার অনুদান দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ

নিবন্ধিত হলে :
০১. সব লেখা পড়তে ও ডাউনলোড করতে পারবেন।
০২. আপনি নিজের লেখা পোস্ট করতে পারবেন।
০৩. ক্যুইজ ও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
০৪.আইসিটি-বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধা ও নতুন পণ্যের বিবরণ তুলে ধরতে পারবেন।
ইউজার ইমেইল:
পাসওয়ার্ড:
 
পাসওয়ার্ড মনে রেখো
নোটিস বোর্ড


জরিপ
 
ভোট দিয়েছেন জন
 
বিএফইএস’কে ৫৪ হাজার ডলার অনুদান দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ
রেটিং:
হিটস্:
১২৯
মন্তব্য:
ভাল লেগেছে:
ভাল লাগেনি:
পাবলিশ:
২০০৯-০৬-২৮
কী-ওয়ার্ড:
তথ্যসূত্র:
ধরন:
মাইক্রোসফট, 
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কজ রিপোর্টার
লেখকের নাম:
২৮৫
মোট লেখা:
মাইক্রোসফট বাংলাদেশ তাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে সারাদেশের গ্রামীণ জনপদের সাধারণ মানুষের মাঝে সফটওয়্যার ও পাঠ্যগত শিক্ষার মাধ্যমে তথ্য ও প্রযুক্তিগত কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে দ্য আনলিমিটেড পোটেনশিয়াল-কমিউনিটি টেকনোলজি স্কিলস প্রোগ্রাম (ইউপি-সিটিএসপি)-এর আওতায় ১১ মে অতিরিক্ত ৫৪ হাজার ডলার নগদ অর্থ সাহায্য বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দ নিয়ে কাজ করবে বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটি (বিএফইএস) নামের একটি এনজিও। এ ধরনের কর্মসূচির লক্ষ্য হলো গ্রামীণ জনপদের মানুষ বিশেষ করে যুবক ও নারীদের সাধারণ কমপিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলে বাংলাদেশে বিভিন্ন টেলিসেন্টার, সরকারি, বেসরকারি ক্ষেত্রে কাজের জন্য উপযুক্তি করে গড়ে তোলা, একই সঙ্গে দেশের বাইরেও কাজ করার জন্য তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করা। এছাড়া এ ধরনের উদ্যোগ প্রশিক্ষণার্থীদের জন্য মাইক্রোক্রেডিটকে আরো সহজতর করে তাদের আইটিভিত্তিক ব্যবসায়িক কাজকর্মে উৎসাহী করে তুলবে।

ইউপি-সিটিএসপি কার্যক্রমের আওতায় এটি মাইক্রোসফটের তৃতীয় অনুদান প্রদান। কমিউনিটি টেকনোলজিস লার্নিং সেন্টারের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে এর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই সেন্টারগুলোতে রয়েছে কমপিউটার, আইটি প্রশিক্ষক। ২০০৫ সাল থেকে কার্যক্রম শুরু হয়ে এ পর্যন্ত ইউপি-সিটিএসপি ১৭টি সিটিএলসির মাধ্যমে ৫ হাজার মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করেছে। বিএফইএসের লক্ষ্য আরো ১০টি অতিরিক্ত সিটিএলসির মাধ্যমে আগামী ৩ বছরের মধ্যে আরো ৬ হাজার ৬০০ দক্ষ জনশক্তি সৃষ্টি করা। বাংলাদেশে মাইক্রোসফট এই প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত সর্বমোট ৩ লাখ ১২ হাজার ডলার অর্থ বিনিয়োগ করেছে।

মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের যেকোনো পরিস্থিতিতে প্রযুক্তিগত সেবা সুবিধা নেয়া উচিত। এটা শুধু প্রযুক্তিকেই পরিচয় করিয়ে দেয় না বরং কিভাবে তা ব্যবহার করা যায় এবং তা থেকে কিভাবে সুযোগসুবিধা গ্রহণ করা যায়, তাও শেখায়।’

বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটির আমাদের গ্রাম প্রজেক্টের পরিচালক রেজা সেলিম বলেন, আমরা এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাইক্রোসফটের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আশা করি, এটা প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ক্ষেত্রগুলোকে সাহায্য করতে সক্ষম হবে, কর্মক্ষেত্রে সাধারণ মানুষকে নিয়োগ পেতে সহযোগিতা করবে, একই সঙ্গে তথ্যবিপ্লবে অংশ নিতে সুযোগ সৃষ্টি করবে।



বাংলাদেশে আইটি ডেভেলপার ও আইটি প্রফেশনালদের জন্য মাইক্রোসফট দুটি নতুন অনলাইন কমিউনিটি পোর্টাল চালু করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাগ্রিয়া সলিউশনস সলিটাস ইনফোটেক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।

মাইক্রোসফট বাংলাদেশ গত জুন পর্যন্ত দেশের ৬টি বিভাগের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৮ হাজারের বেশি শিক্ষককে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

কমপিউটার জগৎ-এর লাইভ ওয়েব কাস্টিং: বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০০৯ এর সেরা আকর্ষণ
বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০০৯ তথ্য প্রযুক্তি প্রেমীদের জন্য…

বাংলাদেশের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি ম্যাগাজিন ‘পিসি ওয়ার্ল্ড বাংলাদেশ’ তথ্য প্রযুক্তি জ্ঞান বিকাশের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পিসি ওয়ার্ল্ডের পূর্ববতী সংখ্যাসমূহ…