English
বাংলা
English
বাংলা
হোম > খবর > বিটিসিএল চালু করছে এক দেশ এক রেট : ৩০ পয়সা মিনিট ঢাকায় হচ্ছে নতুন এক্সচেঞ্জ, ব্যয় ১০০ কোটি টাকা

নিবন্ধিত হলে :
০১. সব লেখা পড়তে ও ডাউনলোড করতে পারবেন।
০২. আপনি নিজের লেখা পোস্ট করতে পারবেন।
০৩. ক্যুইজ ও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
০৪.আইসিটি-বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধা ও নতুন পণ্যের বিবরণ তুলে ধরতে পারবেন।
ইউজার ইমেইল:
পাসওয়ার্ড:
 
পাসওয়ার্ড মনে রেখো
নোটিস বোর্ড


জরিপ
 
পে-পাল আসলে আপনি ব্যক্তিগতভাবে কি উপকৃত হবেন?
হ্যাঁ
না
মোটেই উপকৃত হব না
কিছুটা উপকৃত হব
ভোট দিয়েছেন ৯৪ জন
 
বিটিসিএল চালু করছে এক দেশ এক রেট : ৩০ পয়সা মিনিট ঢাকায় হচ্ছে নতুন এক্সচেঞ্জ, ব্যয় ১০০ কোটি টাকা
রেটিং:
হিটস্:
১৪৬
মন্তব্য:
ভাল লেগেছে:
ভাল লাগেনি:
পাবলিশ:
২০০৯-০৬-৩০
কী-ওয়ার্ড:
তথ্যসূত্র:
ধরন:
বিটিসিএল, 
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কজ রিপোর্টার
লেখকের নাম:
২৭৫
মোট লেখা:
কমপিউটার জগৎ রিপোর্ট -


বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক দেশ এক রেটের আওতায় জুলাই থেকে কলচার্জ কমাচ্ছে। নতুন চার্জ অনুযায়ী দেশের যেকোনো স্থানে বিটিসিএলে কল করলে প্রতিমিনিট ৩০ পয়সা (পিক এবং অফপিক সমান) এবং মোবাইল বা বেসরকারি ল্যান্ডফোনে (পিএসটিএন) কল করলে প্রতি মিনিট ৫০ পয়সা দিতে হবে। আগে ঢাকা থেকে ঢাকার বাইরে বিটিসিএলে কল করলে প্রায় দেড় টাকা এবং মোবাইলে কল করলে প্রতি মিনিট ১ টাকা চার্জ দিতে হতো। তবে ঢাকার ভেতরে বিটিসিএল টু বিটিসিএল কলচার্জ ছিল ১০ পয়সা মিনিট। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পর্যায়ে বিনামূল্যে বিটিসিএল সংযোগ দেয়া হবে। গত ২১ মে বোর্ড মিটিংয়ে নতুন এই কলচার্জ অনুমোদন করা হয়। এ ছাড়া ৫৫টি দেশে আইএসডি কলচার্জ প্রতি মিনিট ৭ টাকা থেকে কমিয়ে ৬ টাকা করা হয়েছে।

এদিকে রাজধানীতে চাহিদা বেশি থাকায় নতুন এলজিএন এক্সচেঞ্জ (সংযোজ ক্ষমতা ১ লাখ ৭১ হাজার) বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ১০০ কোটি টাকা ব্যয় হবে। বিটিসিএলের আগামী বোর্ড মিটিংয়ে এক্সচেঞ্জ বসানোর প্রস্তাবটি উঠছে বলে জানা গেছে।



সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা আন্তর্জাতিক কলসংক্রান্ত ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকমিউনিকেশন্স (আইএলডিটিএস) নীতি পরিবর্তন করা হবে।