হোম >
আইটি খবর > দেশীয় সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা সহজ করা হবে : অর্থমন্ত্রী
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
দেশীয় সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা সহজ করা হবে : অর্থমন্ত্রী
কমপিউটার জগৎ রিপোর্ট -
২০২১ সালের মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে দক্ষ জনবল ও অবকাঠামো তৈরির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব হলে প্রতিশ্রুত সময়ের আগেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। ২৩ মে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ডিজিটাল বাংলাদেশ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একথা বলেন। সাংবাদিকদের জন্য আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেটের বিভাগীয় কমিশনার জাফর আহমেদ খান এবং ইউএনডিপির কে এ এম মোর্শেদ। সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক একে এম শামীম চৌধুরী।
অর্থমন্ত্রী দেশীয় সফটওয়্যারের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনে নীতিমালা সহজতর করার প্রতিশ্রুতি দেন। কর্মশালার ৩টি কর্ম অধিবেশনে ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয় আলোচনা হয়। বিভিন্ন কর্ম ও অধিবেশন পরিচালনা করেন বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি মোস্তাফা জববার, ইউএনডিপির কর্মসূচি বাস্তবায়ন বিশেষজ্ঞ মুনির হাসান এবং কমিউনিকেশন ম্যানেজার এসএম আকাশ। কর্মশালায় সিলেট বিভাগের ৪ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৪০ সংবাদকর্মী অংশ নেন।