লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
সবচেয়ে বড় অর্জনের পথে গুগল
গুগলের প্রায় ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পদক্ষেপটি সফল হতে চলেছে। জানা গেছে, সাড়ে ১২ হাজার কোটি ডলার দিয়ে সেলফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মটোরোলা মবিলিটি কিনে নেয়ার প্রক্রিয়া অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান অ্যান্টিট্রাস্ট রেগুলেটর।
সূত্র জানিয়েছে, মার্কিন বিচার বিভাগের অনুমোদন পাওয়ার ফলে মটোরোলা মবিলিটিকে কিনে নেয়া প্রায় চূড়ান্ত হলো গুগলের, যা হতে যাচ্ছে কোম্পানিটির ১৩ বছরের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। এই চুক্তি সম্পাদনের ফলে গুগল প্রথমবারের মতো নিজেরাই তৈরি করবে মোবাইল ফোন, ট্যাবলেট কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস।
সূত্রমতে, এই ক্রয়ের সঙ্গে গুগল পাচ্ছে মটোরোলা মবিলিটির ১৭ হাজার পেটেন্ট, যা দিয়ে অ্যাপল, মাইক্রোসফট ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুদ্ধটা বেশ ভালোই জমাতে পারবে গুগল।