• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > চট্টগ্রামে জমজমাট ল্যাপটপ মেলা সমাপ্ত প্রতিদিন বিক্রি ২০০ ল্যাপটপ মে জমজমাট ল্যাপটপ মেলা সমাপ্ত প্রতিদিন বিক্রি ২০০ ল্যাপটপ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৬-৩০
রেটিং: ০ মন্তব্য:
চট্টগ্রামে জমজমাট ল্যাপটপ মেলা সমাপ্ত প্রতিদিন বিক্রি ২০০ ল্যাপটপ মে জমজমাট ল্যাপটপ মেলা সমাপ্ত প্রতিদিন বিক্রি ২০০ ল্যাপটপ

কমপিউটার জগৎ রিপোর্ট -

চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২২-২৪ মে অনুষ্ঠিত হয় তিনদিনব্যাপী ল্যাপটপ মেলা। মেকার কমিউনিকেশন আয়োজিত মেলায় ক্রেতা-দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। মেলার ১০টি স্টলে ১৫টি ব্র্যান্ডের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। ব্র্যান্ডগুলো হলো কম্প্যাক, এপল, হাসি, ফুজিৎসু, ডেল, এইচপি, গিগাবাইট, আসুস, লেনেভো, তোশিবা, এসার, গ্রেটওয়াল, পশ-বুক, ডিলাক্স ও বেনকিউ।



ক্রেতারা ২ থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ছাড়ে ল্যাপটপ কিনেছেন। নগদ ও ব্যাংক ঋণের মাধ্যমে ল্যাপটপ কেনার সুযোগ ছিল। মেলায় পৃষ্ঠপোষকতা করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড বেনকিউ, আসুস ও পশ-বুক। মেলায় প্রতিদিন ২০০ ল্যাপটপ বিক্রি ও বুকিং হয়েছে বলে স্টল মালিক ও আয়োজকদের সূত্র জানায়। কম ও মাঝারি দামের ল্যাপটপ বিক্রি হয়েছে বেশি। শিক্ষার্থী ও চাকরিজীবীরাই ছিলেন ল্যাপটপের প্রধান ক্রেতা।

মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান বলেন, মেলায় এবার ল্যাপটপ বিক্রি ও দর্শক সমাগমে রেকর্ড হয়েছে। ব্যাংক ঋণের মাধ্যমে ল্যাপটপ বিক্রি ও আকর্ষণীয় ছাড়ের সুযোগ দেয়ায় এ সাড়া পাওয়া গেছে বলে তিনি মনে করেন।

মেলায় স্মার্ট টকনোলজিস তাদের পরিবেশিত এইচপি ও গিগাবাইটের গ্রাহকবান্ধব ল্যাপটপের বিভিন্ন মডেল প্রদর্শন করে। ক্রেতাদের সহজ ব্যাংক ঋণ সুবিধায় ও নগদ মূল্য ছাড়ে ল্যাপটপ কেনার সুবিধা ছিল। অন্যান্য আকর্ষণীয় অফারের মধ্যে আরো ছিল ল্যাপটপ কিনলেই স্যামসাং ক্যামেরা ফ্রি।

বেনকিউ পণ্যের একমাত্র পরিবেশক কম ভ্যালী লিমিটেড মেলায় বেনকিউ ল্যাপটপের প্রদর্শন করে। বেনকিউ প্যাভিলিয়নে ৮টি ভিন্ন মডেলের ল্যাপটপ প্রদর্শন করা হয়, যার মধ্যে জয়বুক লাইট ছিল সবার দৃষ্টির কেন্দ্রবিন্দুতে। সাত ঘণ্টা ব্যাকআপসহ ১.৫ গি.বা. র্যা ম ও ১৬০ গি.বা. হার্ডড্রাইভসহ ১.১ কেজি ওজনের এই ল্যাপটপটি ছিল মেলার বেস্ট সেলিং পজিশনে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর