Computer Jagat Portal-News Details-একসঙ্গে কাজ করবে টুইটার ও ইয়ানডেক্স
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > একসঙ্গে কাজ করবে টুইটার ও ইয়ানডেক্স
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০২-২৩
রেটিং: ০ মন্তব্য:
একসঙ্গে কাজ করবে টুইটার ও ইয়ানডেক্স
টুইটারের সঙ্গে কাজ করবে রাশিয়ার সার্চ ইঞ্জিন জায়ান্ট ইয়ানডেক্স। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে ইয়ানডেক্স। নিজেদের সার্চ সেবায় টুইটার বার্তা প্রদর্শনের লক্ষ্যে টুইটারের সঙ্গে এ বিষয়ে চুক্তিও করেছে ইয়ানডেক্স। এ প্রসঙ্গে ইয়ানডেক্সের ব্লগ সার্চ ব্যবস্থাপক অ্যান্টন পাভলভ জানান, 'এখন থেকে ইয়ানডেক্স সার্চ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা টুইটারে পোস্ট হওয়া বিভিন্ন টুইট সহজেই খুঁজে বের করে পড়তে পারবেন।'
রাশিয়ায় সার্চ ইঞ্জিন শিল্পের ৬৩ শতাংশই রয়েছে ইয়ানডেক্সের দখলে। অন্যদিকে গুগলের দখলে রয়েছে ২৩ শতাংশ। আর তাই টুইটারের সঙ্গে কাজ করার ফলে রাশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের আরো উন্নত সেবা দেওয়া সম্ভব হবে বলে ধারণা করছে ইয়ানডেক্স।
খবরের ছবিগুলো