• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > মোবাইল ব্রডব্যান্ড ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে : এরিকসন
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৭-০২
রেটিং: ০ মন্তব্য:
মোবাইল ব্রডব্যান্ড ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে : এরিকসন

কমপিউটার জগৎ রিপোর্ট -

মোবাইল ব্রডব্যান্ড বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে বড় ধরনের ভূমিকা পালন করবে। একই সঙ্গে সরকারের ভিশন ২০২১ অর্জনেও সহায়ক হবে। মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি প্রসারের ক্ষেত্রে বড় বাধা হচ্ছে এর দাম। সম্প্রতি রাজধানীতে মোবাইল ব্রডব্যান্ডের ‘হোয়াইট পেপার অন ডিজিটাল বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল নেটওয়ার্ক ও যন্ত্রাংশ প্রস্ত্ততকারী কোম্পানি এরিকসন বাংলাদেশ লিমিটেডের এমডি অরুণ বানসাল একথা বলেছেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এরিকসন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট গিলা ভিনসেন্ট এবং নেটওয়ার্কিং ও টেকনোলজি কনসালটিং বিভাগের পরিচালক রাশেদ হক।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর