• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > আগস্টেই আসছে উইন্ডোজ ৭
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৭-০২
রেটিং: ০ মন্তব্য:
আগস্টেই আসছে উইন্ডোজ ৭

কমপিউটার জগৎ ডেস্ক -

আগস্টেই আসছে মাইক্রোসফট উইন্ডোজ ৭, এটা প্রায় নিশ্চিত। মাইক্রোসফট আশাবাদী যে, উইন্ডোজ এক্সপি থেকে অনেকেই উইন্ডোজ ৭-এর দিকে ঝুঁকে পড়বে। কারণ এতে রয়েছে অতি উচ্চক্ষমতার সব ফিচার। যুক্তরাজ্যের এসার মহাব্যবস্থাপক ববি ওয়াটকিন বলেছেন, উইন্ডোজ ৭ অতিমাত্রায় সাহায্যকারী একটি অপারেটিং সিস্টেম হবে বলে তার বিশ্বাস। এক্সপি ব্যবহারকারীরা সহজেই তার উইন্ডোজটিকে উইন্ডোজ ৭-এ আপগ্রেড করে নিতে পারবেন। উইন্ডোজ ৭-এর পরীক্ষামূলক প্রচার হতে প্রাপ্ত বিভিন্ন মতামত ছাড়াও নানা বিষয়ের পরিবর্তন আনার জন্যই মাইক্রোসফট কিছুটা সময় নিচ্ছে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর