লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
জার্মানির সিবিট ২০১২ আইটি মেলায় বেসিস সদস্যদের অংশগ্রহণ
রপ্তানী উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্য কোম্পানি জার্মানির হ্যানোভারে চলমান ইউরোপের বৃহত্তম আইটি মেলা সিবিট ২০১২ তে অংশগ্রহণ করছে। গত ৬ মার্চ ২০১২ থেকে শুরু হয়ে এ মেলা ১০ মার্চ ২০১২ পর্যন্ত চলবে। সিবিটে ৫টি বেসিস সদস্য কোম্পানি বাংলাদেশ প্যাভিলিয়নে এক্সিবিটর হিসেবে অংশগ্রহণ করছে। কোম্পানিগুলো হচ্ছে- আরফিটেক, কর্পোরেট আইটি লিমিটেড, আইবিসিএস-প্রাইম্যাক্স সফ্টওয়্যার (বাংলাদেশ) লি:, সিংμোনাস আইসিটি এবং টেকনোভিসতা লিমিটেড। এছাড়াও অ্যালব্যট্রস টেকনোলজিস লিমিটেড ও ইমিডিয়া বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে মেলায় অংশগ্রহণ করছে। এর পাশাপাশি নেদারল্যান্ডস সিবিআই ও আইটিসি’র সহায়তায় বাস্তবায়নাধীন নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ-২) প্রকল্পের আওতায় আরো ৭টি বেসিস সদস্য কোম্পানি সিবিটে অংশ নিচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ইন্টারনেট প্রেস লিমিটেড, আইব্যাকস লি:, লিঢসফ্ট বাংলাদেশ লি:, ইউ ওয়াই সিস্টেমস লি:, সিনেসিস আইটি লি:, দি ডেটাবিজ সফ্টওয়্যার লিমিটেড, উইন্ডমিল ইনফোটেক বাংলাদেশ ও রেলিসোর্স বাংলাদেশ।