Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > বন্ধ হচ্ছে আইওয়ার্ক ওয়েব
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৩-১৪
রেটিং: ০ মন্তব্য:
বন্ধ হচ্ছে আইওয়ার্ক ওয়েব
অ্যাপল তাদের ওয়েবভিত্তিক তথ্য শেয়ারিং সেবা আইওয়ার্ক বন্ধ করে দিতে যাচ্ছে। সম্প্রতি অ্যাপল এক ই-মেইলের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়েছে, জুলাইয়ের ৩১ তারিখেই সেবাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। অন্যদিকে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, অ্যাপলের নতুন সেবা আইক্লাউডের প্রতি জোর দিতেই পুরনো এ সেবাটি বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে এ সেবায় সংরক্ষিত ফাইল এবং ডকুমেন্ট ৩১ জুলাইয়ের পর আর দেখা যাবে না। যারা এ সাইটে নিজেদের ছবি, ভিডিও, ডকুমেন্ট, মিউজিক ও অন্যান্য ফাইল রেখেছেন, তা সরিয়ে নিতে অ্যাপলের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। তবে এসব ডকুমেন্ট এখন থেকে আইক্লাউডে আপলোড করে রাখা যাবে। অ্যাপল জানিয়েছে, লক্ষাধিক আইওয়ার্ক ব্যবহারকারী ইতিমধ্যেই তাদের ডকুমেন্ট আইক্লাউডে সরিয়ে নিয়েছেন। অ্যাপল আইওয়ার্ক ওয়েব নামের এ সেবাটি ২০০৯ সালে চালু করে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর