লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
বিশ্বে এখন ২২ কোটি ৫০ লাখ ডোমেইন
বর্তমানে বিশ্বে ২২ কোটি ৫০ লাখেরও বেশি নিবন্ধন করা ডোমেইন রয়েছে। শুধু গত বছরের চতুর্থ প্রান্তিকেই বিশ্বে প্রায় ৬০ লাখ ডোমেইন নিবন্ধন করা হয়েছে বলে জানিয়েছে ডোমেইন নাম নিবন্ধনকারী প্রতিষ্ঠান ভেরিসাইন। সম্প্রতি ভেরিসাইন প্রকাশিত ডোমেইন নেম ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বে টপ লেভেল ডোমেইন হিসেবে পরিচিত 'ডটকম' ও 'ডটনেট' ডোমেইনের ব্যবহার বৃদ্ধির কারণে এই দুটি ডোমেইন নিবন্ধনের সংখ্যা বর্তমানে প্রায় ১১ কোটি ৩৮ লাখ। ডোমেইন রেজিস্ট্রেশনের এ সংখ্যা গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি এবং ২০১০ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। শুধু নতুন ডোমেইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই 'ডটকম' ও 'ডটনেট' ডোমেইনের চাহিদা বৃদ্ধি পেয়েছে তা নয়, বরং এই দুটি ডোমেইনের পুরনো ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৭৩.৫ শতাংশ ব্যবহারকারী তাদের ডোমেইন নিবন্ধন হালনাগাদ করে।