Computer Jagat Portal-News Details-আইজডব্লিউ ও আইসিএক্স লাইসেন্স চায় মোবাইল ফোন অপারেটররা
  • ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > আইজডব্লিউ ও আইসিএক্স লাইসেন্স চায় মোবাইল ফোন অপারেটররা
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
০০০০-০০-০০
রেটিং: ০ মন্তব্য:
আইজডব্লিউ ও আইসিএক্স লাইসেন্স চায় মোবাইল ফোন অপারেটররা

কমপিউটার জগৎ রিপোর্ট-

আন্তর্জাতিক যোগাযোগ প্রক্রিয়া সহজ করতে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজি ডব্লিউ) এবং ইন্টার কানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) লাইসেন্স চায় মোবাইল ফোন অপারেটররা। এজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নীতিমালা পরিবর্তনের জন্যও দাবি জানিয়েছে তারা। বর্তমান ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স (আইএলডিটিএস) নীতিমালা অনুসারে কোনো বিদেশী কোম্পানির পক্ষে আইজি ডব্লিউ বা আইসিএক্সের লাইসেন্স নেয়ার সুযোগ নেই। ওই নীতিমালার ওপর ভিত্তি করেই গত বছর ২৫ আগস্ট এক নিলামের মাধ্যমে বিটিসিএল ছাড়াও আরো তিনটি প্রতিষ্ঠানকে আইজি ডব্লিউর এবং দুটি প্রতিষ্ঠানকে আইসিএক্সের লাইসেন্স দেয়া হয়।

মোবাইল অপারেটররা বলছে, দেশের ভেতরে টেলিযোগাযোগের কাজ করা গেলে আন্তর্জাতিক যোগাযোগের জন্য তাদের অন্য মাধ্যমের ওপর নির্ভর করতে হবে কেনো? সুতরাং তাদেরকেও লাইসেন্স দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে নীতিমালা করার সময় তারা নানা কারণে প্রতিবাদ করতে পারেনি বলে জানিয়েছে।
খবরের ছবিগুলো