হোম >
আইটি খবর > কমলগঞ্জে কম্পিউটার সমিতি গথন করা হয়েছে
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
কমলগঞ্জে কম্পিউটার সমিতি গথন করা হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার কম্পিউটার সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আনহার আলীকে সভাপতি ও রেজওয়ানুল হককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট ভানুগাছ বাজার কম্পিউটার সমিতি গঠন করা হয়। ভানুগাছ বাজার কম্পিউটার সমিতির আহ্বায়ক কাজী মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মখলিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর কাউন্সিলর আশরাফুল হক, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজিদুর রহমানসহ অনেকে।