• ভাষা:
  • English
  • বাংলা

হোম > আইটি খবর > যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিয়া সলিউশনস বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯-০৭-২৭
রেটিং: ০ মন্তব্য:
যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিয়া সলিউশনস বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে
কমপিউটার জগৎ রিপোর্ট-

যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাগ্রিয়া সলিউশনস সলিটাস ইনফোটেক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। তারা বাংলাদেশে গ্লোবাল ডেলিভারি সেন্টার (জিডিসি) করার লক্ষ্যে কাজ করবে। ২২ জুন জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অ্যাগ্রিয়া সলিউশনসের ব্যবস্থাপনা সহযোগী অজয় কাউল। তিনি বলেন, অ্যাগ্রিয়া সলিউশনস বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি সেবা দিয়ে আসছে। আরো উন্নত সেবা দিতে বাংলাদেশে প্রতিষ্ঠানটির চতুর্থ জিডিসি কেন্দ্র চালু হচ্ছে। অ্যাগ্রিয়া সলিউশনসের বাংলাদেশ অঞ্চলের চেয়ারম্যান মধুকর যোশী ও সলিটাস ইনফোটেক বাংলাদেশ লিমিটেডের এমডি ফারুক সিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জিডিসি কার্যক্রম বিস্তৃত করতে আগামী ৩ বছরে ৫ শতাধিক তথ্যপ্রযুক্তি পেশাজীবী নিয়োগ দেয়া হবে। অ্যাগ্রিয়ার সেবার মধ্যে রয়েছে ই-গভর্নেন্স, ইআরপি সলিউশনস, ই-লার্নিং, সফটওয়্যার সমাধান, আউটসোর্সিং, পরামর্শ দেয়া ইত্যাদি।
খবরের ছবিগুলো