হোম >
আইটি খবর > ভারতে মোবাইল ফোন গ্রাহক সাড়ে ৩০ কোটি ছাড়িয়ে গেছে
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
ভারতে মোবাইল ফোন গ্রাহক সাড়ে ৩০ কোটি ছাড়িয়ে গেছে
কমপিউটার জগৎ ডেস্ক-
ভারতের মোবাইল ফোন সেবাদানকারী সংস্থাগুলোর সংগঠন সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এক পরিসংখ্যানে বলেছে, দেশটিতে এখন জিএসএম মোবাইল গ্রাহকসংখ্যা ৩০ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে গেছে। এপ্রিল মাসে এই সংখ্যা ছিল ২৯ কোটি ৮১ লাখ। মে মাসে জিএসএম মোবাইল পরিষেবায় নতুন করে ৮০ লাখ গ্রাহক যোগ হয়েছে। গ্রাহকসংখ্যার বিচারে এখন শীর্ষে রয়েছে ভারতী এয়ারটেল।