Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > কমপিউটার জগৎ মেগা ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৬-২০
রেটিং: ০ মন্তব্য:
কমপিউটার জগৎ মেগা ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
দেশের প্রথম ও সর্বাধিক প্রচারিত তথ্যপ্রযুক্তি-বিষয়ক পত্রিকা মাসিক কমপিউটার জগৎ-এর একুশ বছর পূর্তি উপলক্ষে ৩ পর্বে যথাক্রমে গত মার্চ, এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত মেগা ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মাসিক কমপিউটার জগৎ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিটি পর্বে আলাদা আলাদাভাবে ১০টি করে পুরস্কার দেয়া হয়। প্রতিটি পর্বে প্রথম পুরস্কার ১টি এইচপি এলইডি মনিটর, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ১টি করে এইচপি গেমিং ডিভাইস; চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার ১টি করে এইচপি স্পিকার এবং সপ্তম, অষ্টম, নবম ও দশম পুরস্কার ১টি করে এইচপি কর্ডলেস মাউস পুরস্কার দেয়া হয়। এইচপি স্মার্ট পিসি’র সৌজন্যে আয়োজিত এ ক্যুইজ প্রতিযোগিতার সবগুলো পুরস্কারই এইচপি’র সৌজন্যে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এইচপি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এইচপি’র পার্সোনাল সিস্টেম গ্র“পের চ্যানেল মার্কেটিং ম্যানেজার প্রতাপ কুমার সাহা। তিনি তার বক্তব্যে এইচপি ও এইচপি পণ্য সম্পর্কে সবাইকে অবহিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসিক কমপিউটার জগৎ-এর সম্পাদক গোলাপ মুনীর।
উল্লেখ্য, এ ক্যুইজের তিন পর্বে সর্বমোট ৫৪৭৬ জন প্রতিযোগী অংশ নেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩০ জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কমপিউটার জগৎ-এর সহকারী সম্পাদক এম. এ. হক অনু। এ সময় অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমপিউটার জগৎ-এর সহযোগী সম্পাদক মইন উদ্দীন মাহমুদ।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর