Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > শিশু পর্নো প্রতিরোধে ফোটোডিএনএ সফটওয়্যার
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৬-৩০
রেটিং: ০ মন্তব্য:
শিশু পর্নো প্রতিরোধে ফোটোডিএনএ সফটওয়্যার
শিশু পর্নোগ্রাফির ঘটনা বেড়েই চলেছে। শিশু পর্নোগ্রাফির একটা ছবি একবার ছড়িয়ে পড়লে তা বিভিন্ন ফরম্যাটে পরিবর্তন করে প্রকাশ করা হয়। এ কারণেই ওয়েবসাইট কর্তৃপক্ষ চাইলেও তা একেবারে মুছে ফেলতে পারে না। এই সমস্যার সমাধানে মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের ডারমাউথ কলেজের সহায়তায় ২০০৯ সালে ফোটোডিএনএ নামে একটি সফটওয়্যার তৈরি করেছে। এটি বিভিন্ন ফরম্যাটে থাকা একই ছবিগুলো চিহ্নিত করতে পারে। বর্তমানে ফেসবুক আর হটমেল এই সফটওয়্যার ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের শিশু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ সংস্থা যেসব ছবিকে অনাকাক্সিক্ষত মনে করছে তার একটা ডাটাবেজ রয়েছে ফেসবুকের কাছে। জার ফলে ফেসবুকে আপলোড করা প্রতিটি ছবি ওই সব ছবির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। হল্যান্ড ফোটোডিএনএ নিয়ে কাজ শুরু করেছে। তারা সফটওয়্যারটি পরীক্ষা করছে। যদি সফলতা পাওয়া যায় তাহলে আনুষ্ঠানিকভাবে সেটার ব্যবহার শুরু করবে হল্যান্ডের নিরাপত্তা বাহিনী। এই সফটওয়্যারটি সফলভাবে ব্যবহার করতে পারলে হয় শিশু পর্নোগ্রাফি বন্ধ না হলেও কিছুটা কমবে বলে বিশেষজ্ঞরা মতামত প্রকাশ করেছেন।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর