হোম >
আইটি খবর > অনুষ্ঠিত হচ্ছে আসুস ল্যাপটপ এবং ই প্যাড ট্রান্সফর্মারের প্রদর্শণী
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
অনুষ্ঠিত হচ্ছে আসুস ল্যাপটপ এবং ই প্যাড ট্রান্সফর্মারের প্রদর্শণী
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের আয়োজনে ৩০শে জুন থেকে ঢাকার বিসিএস কম্পিউটার সিটির আইডিবি ভবন এবং এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে একযোগে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বখ্যাত আসুসের ল্যাপটপ এবং ই প্যাড ট্রান্সফর্মারের প্রদর্শণী। প্রদর্শণীর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ই প্যাড ট্রান্সফর্মার ট্যাবলেট পিসি এবং ই পিসি ১২২৫বি, ই পিসি এক্স১০১সিএইচ নতুন মডেলের ২টি নেটবুক। এছাড়া আসুসের অন্যান্য বিদ্যমান ল্যাপটপগুলো এই প্রদর্শণীতে পাওয়া যাচ্ছে। প্রদর্শণী উপলক্ষ্যে আসুস ই প্যাড ট্রান্সফর্মার ট্যাবলেট পিসিটির সাথে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন একটি ৮ জিবি পেন ড্রাইভ এবং প্রতিটি আসুস ল্যাপটপ বা নেটবুক ক্রয়ে ১টি আকর্ষণীয় টেবিল ঘড়ি। ৬ই জুলাই পর্যন্ত আইডিবি ভবন এবং ম্যাল্টিপ্ল্যান সেন্টারে গ্লোবাল ব্র্যান্ডসহ তাদের সকল ডিলার প্রতিষ্ঠানগুলোতে পণ্যসহ অফারগুলো ক্রেতারা উপভোগ করতে পারবেন।