হোম >
আইটি খবর > জাবিতে অনুষ্ঠিত হয়েছে অনলাইন আউটসোর্সিং বিষয়ক সেমিনার
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
জাবিতে অনুষ্ঠিত হয়েছে অনলাইন আউটসোর্সিং বিষয়ক সেমিনার
৩০ জুন ২০১২, শনিবার, সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সম্ভাবনার নতুন দুয়ার-আউটসোর্সিং: প্রতারণা থেকে সাবধান!’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি মাহবুব জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো: আনোয়ার হোসেন বলেন, তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনে বিশ্ব জ্ঞান ভান্ডারের সীমানা একাকার হয়ে গেছে। তরুণ প্রজন্মকে এই জ্ঞানের ভান্ডারে প্রবেশ করে অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশগুলোর পর্যায়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণ প্রজন্মকে পালন করতে হবে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সম্প্রসারণ এবং ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শীঘ্রই ইন্টারনেটের গতি বৃদ্ধি পাবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইটি সোসাইটির সহযোগিতায় ও তথ্য প্রযুক্তি-বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ এসোশিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস(বেসিস) আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলাশ লস্কর। পলাশ লস্কর তার প্রবন্ধে আউটসোর্সিং কাজে জড়িত হয়ে আয় করার পাশাপাশি এক্ষেত্রে প্রতারণা থেকে সাবধান হওয়ার পরামর্শ দেন।