Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > 'উন্নত শিক্ষায় প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস'
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-০৮
রেটিং: ০ মন্তব্য:
'উন্নত শিক্ষায় প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস'
আগামী বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো শুরু হচ্ছে উন্নত শিক্ষায় প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস' স্লোগানে দুই দিনব্যাপী 'ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব'। ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সোসাইটির [ডিইউআইটিএস] আয়োজনে দেশের শীর্ষ ৩০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে উৎসবে প্রকল্প প্রদর্শন, গেমিং ও কুইজ প্রতিযোগিতা, কর্মশালা, সেমিনার, তথ্যপ্রযুক্তিনির্ভর বির্তক, ল্যাপটপ ও কম্পিউটার সার্ভিস ডেস্ক, বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকছে। উৎসবের উদ্বোধনীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত থাকবেন। শিক্ষার্থীদের পাশাপাশি নীতিনির্ধারক ও শিক্ষকদের নিয়েও সেমিনার হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ডিইউআইটিএসের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম স্টাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া, স্যামসাং ইলেকট্রনিক্সের প্রযুক্তি প্রধান মোহাম্মদ এনামুল হক, বাণিজ্যিক ব্যবস্থাপক মাহমুদ বিন কাইয়ুম, ডিইউআইটিএস সভাপতি আবদুল্লাহ আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর