Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ৯ জুলাই বিচ্ছিন্ন থাকবে ইন্টারনেট দুনিয়া!
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-০৯
রেটিং: ০ মন্তব্য:
৯ জুলাই বিচ্ছিন্ন থাকবে ইন্টারনেট দুনিয়া!
৯ জুলাই সারাবিশ্বের আড়াই লাখেরও বেশি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যেতে পারে। ২০০৭ সালে ছড়িয়ে পড়া ‘ডিএনএস চেঞ্জার ম্যালওয়ার’ নামের এক ট্রোজান ভাইরাসের কারণে পিসি ও ম্যাক কম্পিউটারের বিপুল সংখ্যব ব্যবহারকারী ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন। ইউজাররা ইন্টারনেট প্রতিষ্ঠান থেকে নোটিশ পাচ্ছেন এবং এফবিআই এ বিষয়ে একটি সতর্কতামূলক সাইট খুলেছে। সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ইউজাররা যদি ম্যালওয়্যার শনাক্ত করতে কম্পিউটার স্ক্যান না করে থাকেন, সে ক্ষেত্রে তাদের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, ‘ডিএনএস চেঞ্জার’ নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ইউআরএল বা ঠিকানা দিলেও ট্রোজান যারা তৈরি করেছে তাদের ডিএনএস সার্ভার ঘুরে তবেই ওয়েবসাইটটি আসে। এতে হ্যাকাররা ইচ্ছামতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারে। এখন পর্যন্ত বিশ্বের ২ লাখ ৭৭ হাজারের বেশি কম্পিউটার ম্যালওয়্যার আক্রান্ত। আক্রান্ত কম্পিউটারগুলোর মধ্যে প্রায় ৬৪ হাজার যুক্তরাষ্ট্রের। আক্রান্ত ব্যবহারকারীরা ইন্টারনেটে ঢুকতে পারবেন না এবং ইন্টারনেটে ঢোকার জন্য ও ম্যালওয়্যার সরাতে তাদের লাইন সংযোগকারী প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হতে হবে। হ্যাকাররা বিশ্বের ৫ লাখ ৭০ হাজার কম্পিউটার দখলে নেয়ার উদ্দেশ্যে একটি অনলাইন অ্যাডভার্টাইজিং স্ক্যাম চালু করেছিল। তখন থেকেই এ সমস্যার শুরু। হ্যাকার ধরতে এফবিআই বিশেষ অভিযানও চালায়। আটকও হয় কয়েকজন। এদিকে এফবিআই জানিয়েছে, আক্রান্ত পিসি ব্যবহারকারীরা যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ৯ জুলাই যখন অস্থায়ী সার্ভার বন্ধ করে দেওয়া হবে, তখন তাঁরা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ সমস্যা সমাধান প্রসঙ্গে জানিয়েছেন, এই ম্যালওয়্যার থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। ইন্টারনেট বিভিন্ন অনেক সহজ টুল ব্যবহার করে এই ম্যালওয়্যার অপসারণ করা যাবে। যদি কোন কম্পিউটারে ট্রোজান খুঁজে পাওয়া যায়, তাহলে যেসব অ্যান্টি-ভাইরাস টুল দিয়ে তা নির্মূল করতে হবে তার তালিকা পাওয়া যাবে- www.dcwg.org/fix এই লিংকে নিরাপত্তা বিশ্লেষকেরা দ্রুত এ ভাইরাসটি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর