লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
সরকারি চাকরির আবেদন অনলাইনে
গত বৃহস্পতিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে সহকারী উপজেলা / থানা শিক্ষা কর্মকর্তার ৬৫১টি পদে নিয়োগের জন্য এবার অনলাইনে আবেদন করা যাবে। ৪৩৭টি স্থায়ী ও ২১৪টি অস্থায়ী পদে এসব নিয়োগ দেয়া হবে। ফি জমা দেয়ার সময়সীমা আগামী ৩০ জুলাই পর্যন্ত। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। এতে আরও বলা হয়, ৫০ শতাংশ পদ বিভাগীয় প্রার্থীদের (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) জন্য এবং বাকি ৫০ শতাংশ পদ সবার জন্য উš§ুক্ত থাকবে। তবে বিভাগীয় কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থী দিয়ে পদগুলো পূরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদনের নির্দেশনাসহ বিস্তারিত তথ্য পিএসসির htp://www.bpsc.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।