Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব শুরু
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-১২
রেটিং: ০ মন্তব্য:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব শুরু
শিক্ষার্থীদের মেধাবিকাশের প্ল্যাটফর্ম তৈরীর উদ্যোগ হিসেবে গত ১১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয়েছে ডিইউটিএস-স্যামসাং ক্যাম্পাস আইটি ফেস্ট ২০১২। ”আইটি ইনেবলড ক্যাম্পাস ফর বেটার এডুকেশন” এই বার্তা নিয়ে আয়োজিত দুইদিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আআমসআরেফিন সিদ্দিক এবং স্যামসাং ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক সিএস মুন, স্যামসাং কর্মকর্তা এনামুল হক ও মাহমুদ বি কাইয়ুম, মেকার কমিউনিকেশনস এর প্রধান মোহাম্মদ খান এবং স্মার্ট টেকনোলজিসের স্যামস্যাং ব্রান্ড ম্যানেজার কাজী একরামুল গনি। উক্ত অনুষ্ঠানে দেশের মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের স্ব-স্ব উদ্ভাবিত প্রযুক্তি সমূহ এই উৎসবে প্রদর্শন করেছে। উক্ত উৎসবে আইটি প্রজেক্ট শো, সেমিনার, কুইজ কনটেস্ট, গেমিং কনটেস্ট, প্ল্যানারি সেশন, প্রযুক্তি ভিত্তিক বিজনেস প্রজেক্ট, মুভি শো, প্রযুক্তি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং প্রযুক্তি কর্মশালা আয়োজন করা হয়েছে। স্যামসাং পন্যের যেকোন সমস্যার তাৎক্ষনিক সমাধানের জন্য পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের একটি সাময়িক সার্ভিস সেন্টার দেয়া হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি (উটওঞঝ) এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে স্যামসাং।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর