Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > সিএফআইসিসি প্রতিযোগিতার সময় বাড়ল
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-১২
রেটিং: ০ মন্তব্য:
সিএফআইসিসি প্রতিযোগিতার সময় বাড়ল
চতুর্থ সিটি ফিন্যান্সিয়াল আইটি কেস প্রতিযোগিতার (সিএফআইসিসি) রেজিস্ট্রেশনের সময় ২০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সিটি ফাউন্ডেশনের সহযোগিতায় ডিনেট প্রতিযোগিতাটি আয়োজন করছে। চার পর্বে বিভক্ত এ প্রতিযোগিতায় ব্যবসায় প্রশাসন এবং তথ্যপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থীরা পাঁচ সদস্যের দল গঠন করে অংশ নিতে পারবেন। এতে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল তিন হাজার ডলার এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ যথাক্রমে দুই হাজার এবং এক হাজার ডলারের সমপরিমাণ টাকা পাবে। একটি দলকে দেওয়া হবে 'বেস্ট ইনোভেটিভ আইডিয়া' পুরস্কার। বিস্তারিত জানা যাবে http://cficc.dnet.org.bd থেকে।
খবরের ছবিগুলো