হোম >
আইটি খবর > প্রতিবাদস্বরূপ রাশিয়ান ভাষার উইকিপিডিয়া ২৪ ঘণ্টা বন্ধ
লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
প্রতিবাদস্বরূপ রাশিয়ান ভাষার উইকিপিডিয়া ২৪ ঘণ্টা বন্ধ
সম্প্রতি রাশিয়া সরকার দেশের ইন্টারনেট নিয়ন্ত্রণে প্রচলিত আইনে সংশোধনী উত্থাপন করে। আর তার প্রতিবাদস্বরূপ রাশিয়ান ভাষার উইকিপিডিয়া (http://ru.wikipedia.org) মঙ্গলবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রতিবাদ হিসেবে এ সময় ওয়েবসাইটের প্রথম পাতায় থাকা উইকিপিডিয়ার লোগোর ওপরে কালো রঙের একটি রেখা টেনে ঢেকে দেওয়া হয়। এ ছাড়া রাশিয়ান ভাষার উইকির প্রথম পাতায় লেখাও ছিল বিষয়টি। রাশিয়ার সরকার ইন্টারনেট ব্যবহার করে যে শিশু পর্ণোগ্রাফি, কিশোরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি, মাদকদ্রব্যসংক্রান্ত বিষয় ছড়িয়ে দেয় এমন যেসব তথ্য থাকে সেসব সাইট নিয়ন্ত্রণের প্রয়োজন মনে করছে। উইকিপিডিয়ার মতে, উইকিপিডিয়া কমিউনিটি সব সময়ই এ ধরনের আইনের বিরুদ্ধে বিরোধিতা করে আসছে। এ ধরনের আইন অনেক ক্ষেত্রেই জ্ঞানকে সবার কাছ থেকে অবরুদ্ধ রাখে। বিলটি প্রাথমিকভাবে পাস হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয় ভোটে এটি চূড়ান্তভাবে পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ ভোটে পাস হয়ে গেলে আইনটি কার্যকর হয়ে যাবে।