Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > ডেভসটিমকে ঢাবি আইটি সোসাইটির সন্মাননা
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-১৪
রেটিং: ০ মন্তব্য:
ডেভসটিমকে ঢাবি আইটি সোসাইটির সন্মাননা
আউটসোসিংয়ে শীর্ষস্থানীয় মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকম আয়োজিত প্রতিযোগিতায় বিশ্বসেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার হিসাবে সম্প্রতি চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি এবং ইন্টারনেট মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান ডেভসটিম। এ বিজয়কে সংবর্ধিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটটির [ডিউইআইটিএস] পক্ষ থেকে ডেভসটিমকে বিশেষ সন্মাননা দেওয়া হয়েছে। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে [টিএসসি] অনুষ্ঠিত দু’দিনব্যাপি ক্যাম্পাস প্রযুক্তি উৎসবে এ সন্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে ডেভসটিম পরিবারের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিকী, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সি এস মুন ও ডিউইআইটিএস মডারেটর ড. শফিকুল ইসলাম ভুঁইয়া।

প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম নাহিদ বলেন, ডেভসটিমের এ বিজয় বাংলাদেশকে বিশ্বের বুকে উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে গেছে। এই বিজয়ের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম আউটসোর্সিংসহ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখতে অনুপ্রানিত হবে। আশাকরি ডেভসটিমের এ বিজয়ের ধারা চলতেই থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, ডেভসটিমের এ অর্জণ সমগ্র বাংলাদেশের। এদেশের তরুণরাই যে আগামীতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের প্রতিনিধিত্ব করবে সেটা প্রমাণিত হয়েছে। ডেভসটিম সফল ফ্রিল্যান্সার তৈরির জন্য যে কার্যক্রম নিয়েছে সেটি অবশ্যই কার্যকরী। আশাকরি ডেভসটিমের এই পাঁচ তরুণের হাত ধরেই আরো অনেক সফল ফ্রিল্যান্সার বেরিয়ে আসবে যারা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, শীর্ষ কনটেন্ট ডেভেলপার এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজার নির্বাচন করার জন্য গতমাসে ‘এসইও অ্যান্ড কনটেন্ট রাইটিং কমপিটিশন’ নামে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিল। বিজয়ীদের জন্য ১৫ হাজার ডলারের পুরস্কার ঘোষনা করা হয়। এতে অষ্ট্রেলিয়া, ভারত এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট মার্কেটার এবং কনটেন্ট ডেভেলপার দল অংশ নেয়। প্রায় দেড় সহ¯্র প্রকল্প জমা পড়ে এ প্রতিযোগিতায়। সেখান থেকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। আর এ প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করে ডেভসটিমের ফ্রিল্যান্সার কেয়ার ডট কম (http://freelancercare.com) ওয়েবসাইটটি।



ডেভসটিম
বাংলাদেশী ওয়েব অ্যাপ্লিকেশন নির্মান এবং ইন্টারনেট মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসাবে মাত্র দুমাস আগে যাত্রা শুরু করেছে ডেভসটিম। আল-আমিন কবির, ইউনুস হোসেন, মাসুদুর রশিদ, তাহের চৌধুরী সুমন ও নাসির উদ্দিন শামীম নামের ৫ তরুণ উদ্দ্যোক্তার সম্মিলিত উদ্যোগে এ প্রতিষ্ঠানটির যাত্রা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেবা দেয়ার জন্য স্টিমএসই্ওসার্ভিসেস এবং ওয়ার্ডপ্রেস থিম তৈরির জন্য থিমেভার নামে দুটি ব্র্যান্ড রয়েছে। ক্রিয়েটিভ ডিজাইনিং এবং কনটেন্ট ডেভেলপমেন্ট সংক্রান্ত আরও কিছু সার্ভিস ব্র্যান্ড চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়াও বাংলাদেশী তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। ডেভসটিম সম্পর্কে জানা যাবে:http://devsteam.com ঠিকানার সাইট থেকে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর