Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > প্রতিবছর দুই হাজার ঢাবি ছাত্রকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে শিক্ষা মন্ত্রণালয়
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-১৫
রেটিং: ০ মন্তব্য:
প্রতিবছর দুই হাজার ঢাবি ছাত্রকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে শিক্ষা মন্ত্রণালয়
প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার নতুন শিক্ষার্থীকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া দুদিনব্যাপী 'ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব' উদ্বোধনকালে আয়োজকদের প্রস্তাবে বিষয়টিতে সম্মতি দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ১৫ দিনের এই প্রশিক্ষণে শিক্ষাক্ষেত্রে কাজে আসে এমন বিষয়গুলো শেখানো হবে। এ কার্যক্রমে সহায়তায় করবে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, স্যামসাং বাংলাদেশের প্রধান নির্বাহী সি এস মুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) মডারেটর ড. শফিকুল ইসলাম ভুঁইয়া উপস্থিত ছিলেন। 'উন্নত শিক্ষায় প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস' স্লোগানে শুরু এ উৎসবে দেশের শীর্ষস্থানীয় ৩০টি বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নিয়েছেন।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর