Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > বাজারে এসেছে টোটেন সার্ভার কেবিনেট ও নেটওয়ার্ক এনক্লোজার
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-১৫
রেটিং: ০ মন্তব্য:
বাজারে এসেছে টোটেন সার্ভার কেবিনেট ও নেটওয়ার্ক এনক্লোজার
বিশ্বব্যাপী জনপ্রিয় টোটেন সার্ভার কেবিনেট ও নেটওয়ার্ক এনক্লোজার কম্পিউটার ইনসাইড বাজারে নিয়ে এসেছে। শব্দবিহীন কুলিং চেম্বারের এই কেবিনেটকে ধুলা থেকে মুক্ত রাখতে রয়েছে অ্যান্টিডাস্ট ফিল্টার। এগুলো ১,০০০ কেজি পর্যন্ত লোড নিতে সক্ষম। এই কেবিনেটগুলোতে যেকোনো ব্র্যান্ডের সার্ভার ও নেটওয়ার্ক অ্যাকসেসরিজ সহজেই স্থাপন করা যায়। প্রতিটি কেবিনেটে রয়েছে নিজস্ব নাট, স্ক্রু এবং ফিটিংয়ের জন্য টুলবক্স। শতভাগ পরিশোধিত ইস্পাতে তৈরি এই কেবিনেটে মরিচা পড়ে না। এতে ৬ ও ১০ পোর্টের পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট আছে, যার মাধ্যমে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। বিস্তারিত ফোন: ৯৮৬০২৮৯, ০১৯১১৩৪১৬১৩।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর