Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > “বেস্ট ব্র্যান্ড এওয়ার্ড বাংলাদেশ ২০১২”-এর আইসিটি পার্টনার গ্লোবাল ব্র্যান্ড
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-১৬
রেটিং: ০ মন্তব্য:
“বেস্ট ব্র্যান্ড এওয়ার্ড বাংলাদেশ ২০১২”-এর আইসিটি পার্টনার গ্লোবাল ব্র্যান্ড
বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি পণ্য আমদানীকারক এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড গত ১৪ই জুলাই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত “বেস্ট ব্র্যান্ড এওয়ার্ড বাংলাদেশ ২০১২”-এর আইসিটি পার্টনার হিসেবে অংশ গ্রহন করে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি নাইলসেন বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় আয়োজন করে। এতে গ্লোবাল ব্র্যান্ডের সর্বশেষ প্রযুক্তি পণ্য প্রদর্শনের জন্য ছিল একটি প্যাভিলিয়ন, এছাড়া উপস্থিত অতিথিদেরকে গ্লোবাল ব্র্যান্ডের প্যাভিলিয়ন থেকে তাদের সার্বিক আইটি পণ্যের উপর সাম্যক ধারণা দেয়া হয়। উল্লেখ্য যে, আয়োজকরা ২০১১ সালের বাংলাদেশের শীর্ষস্থানীয় ১০টি ব্র্যান্ডের পাশাপাশি ২৮টি বিভাগের ২৮টি ব্র্যান্ডকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করে।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর