লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
এখনি ডট কম নিয়ে এলো বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল ঈদ মেলা!
এখনি ডট কম নিয়ে এলো বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল
ঈদ মেলা! মেলা আমাদের সংস্কৃতির একটি ঘনিষ্ট অনুসঙ্গ, আবালবৃদ্ধবনিতা সবারই মেলার কথা শুনলে মন আনন্দে উদ্বেলিত হয়ে উঠে। বিভিন্ন উৎসব-পার্বণে, গ্রাম-গঞ্জে, আধুনিককালে শহরেও আয়োজন করা হয় মেলার। মেলায়
যেমন বিভিন্ন পণ্যের সম্ভার ঘটে তেমনি তা পরিণত হয় মানুষের
মিলনমেলায়। তাই এখনি ডট কম (akhoni.com) সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের ইতিহাসে প্রথম “ডিজিটাল ঈদ ফেয়ার” আয়োজন করার।
২১শে জুলাই থেকে শুরু হয়ে মাহে রমজান মাস জুড়ে চলবে বর্নাঢ্য এই আয়োজন। !“ডিজিটাল ঈদ ফেয়ার” নামে এ মেলা
স্বল্পমূল্যে নিরাপদে কেনাকাটা করার সুবিধা করে দিচ্ছে গ্রাহকদের জন্য। বিশেষ করে এ মেলা রমজানের সময় ঢাকা শহরের অনিবার্য ট্রাফিক জ্যাম থেকে মুক্তি দিবে, একটি ক্লিকের মাধ্যমে পৌঁছে দিবে আপনার সব পছন্দসই পণ্য! আপনার ঈদ উৎযাপনকে আরও আনন্দময় করার জন্য এখনি ডট কম এর এই আয়োজন।
এই ভার্চুয়াল মেলায় ছেলে-মেয়েদের কাপড় থেকে শুরু করে বিশেষ মূল্য ছাড়ে ইলেক্ট্রনিক্স, খাবার, প্রসাধনী, সাজসজ্জা,
ভ্রমন প্যাকেজসহ বিভিন্নপ্রতিষ্ঠিত ব্রান্ডের বিভিন্ন পণ্য পাওয়া যাবে। প্রবাসী বাংলাদেশীদের জন্য এই মেলা দেশে প্রিয়জনদের নিকট উপহার প্রেরণের জন্য একটি দারুণ মাধ্যম হতে পারে। প্রবাসী ভাইবোনেরা অনলাইনে পণ্য কিনে তাদের প্রিয়জনদের কাছে সহজেই পৌছে দিতে পারেন ঈদের আনন্দ। ডিজিটাল এ মেলার অন্যতম আকর্ষণ হলো কোন পণ্যের তথ্য সহজেই অন্যের সাথে শেয়ার করতে পারা ফেসবুক, গুগল প্লাসের মত সামাজিক সাইটগুলোর মাধ্যমে যা সামাজিক সম্প্রিতিকে আরো উন্নত করতে সহায়ক হবে।