Comjagat.com-The first IT magazine in Bangladesh
  • ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইটি খবর > রাজশাহী ও রংপুরে অনুষ্ঠিত হলো এমএসআই ডিলার মিট
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ রিপোর্টার
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০৭-২১
রেটিং: ০ মন্তব্য:
রাজশাহী ও রংপুরে অনুষ্ঠিত হলো এমএসআই ডিলার মিট
নতুন প্রজন্মের মাদরবোর্ড ও গ্রাফিক্স কার্ডের সাথে পরিচয়ের মধ্য দিয়ে বিভাগীয় শহর রংপুর ও রাজশাহীতে অনুষ্ঠিত হলো এমএসআই পার্টনার মিট। গত ১৮ জুলাই রংপুরে এবং ১৯ জুলাই রাজশাহীতে অনুষ্ঠিত সেমিনার দুটিতে দ্বিতীয় তৃতীয় প্রজন্মের ইন্টেল প্রসেসর সমর্থিত এমএসআই ব্রান্ডের এইচ৬১ সিরিজের মাদারবোর্ড সম্পর্কে আলোকপাত করেন কম্পিউটার সোর্স এর পণ্য ব্যাবস্থাপক (এমএসআই) মিজানুর রহমান পলাশ। রংপুর সেমিনারে কম্পিউটার সোর্স এর রংপুর শাখা ব্যাবস্থাপক হুসনে জাকির বিন শহীদ সুমন এবং রাজশাহীতে শাখা ব্যাবস্থাপক এন.এম অতনু স্বাগত বক্তব্য রাখেন। অর্ধ শতাধিক ব্যবসায় প্রতিনিধিদের উপস্থিতিতে প্রযুক্তি জ্ঞানের মিথষ্কৃয়ায় দুটি সেমিনারেই প্রকাশ পেয়েছে এমএসআই ব্রান্ডের কারিগরি নিপুণতা সংশ্লিষ্ট সাধরণ ক্রেতাদের কৌতুহলী প্রশ্নের জবাব। সংক্ষিপ্ত হলেও বিক্রয় প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে অনানুষ্ঠানিক এই প্রশিক্ষণ কর্মশালাটি ক্রেতাদের কাছে স্বচ্ছ্ব বার্তা পৌছে দিতে পারবে বলে জানিয়েছেন অংশ গ্রহণকারীরা।
খবরের ছবিগুলো
সর্বশেষ খবর